দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশঃ আগস্ট ২০, ২০১৬ সময়ঃ ১১:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

126126_153

যশোর শহরের পৌরপার্ক ও যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট এলাকা থেকে দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে ওই দুটি লাশ উদ্ধার করা হয়। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ যশোর শহরের এমএম কলেজ উত্তর গেটের কাছে বাস্কেটবল গ্রাউন্ডের সামনে এবং যশোর-বেনাপোল মহাসড়কের মালঞ্চি গেঞ্জির মিলের কাছ থেকে এই দুই যুবককে আহত অবস্থায় উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কাজল কান্তি মল্লিক জানান, দুই যুবককে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। 

ওসি আরো বলেন, অন্য লাশটি উদ্ধার করা হয় যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট পরিত্যক্ত গেঞ্জির মিলের পাশ থেকে। মহাসড়কের উত্তর দিকে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি পড়ে ছিল। সেখান থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G