মালয়েশিয়ায় ১৩৩ বাংলাদেশি আটক

প্রকাশঃ আগস্ট ২৩, ২০১৬ সময়ঃ ১১:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

mal-lrg-220160823023123

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ১৩৩ বাংলাদেশিসহ ৪৩৪ আটক করেছে দেশটির আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থা।  শুক্রবার রাত থেকে শুরু করা এ অভিযানে রাজধানীর জালান আলোর, জালান চাঙ্গাত ও শ্রী হারতামাসসহ বিভিন্ন পয়েন্ট থেকে ১৩৩ বাংলাদেশি, মিয়ানমারের ১৩০ জন এবং নিয়োগকর্তাসহ সর্বমোট ৪৩৪ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করে দেশটির স্পেশাল টিম। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ১৩০ জন নাগরিক আছেন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, বাজার, মহাসড়ক, হোটেল-মোটেল, রেস্তোরাঁ, দোকান এবং জনসাধারণের চলাচল আছে, সম্ভাব্য এমন সব জায়গাতেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়। 

সরকারের তরফ থেকে চালু করা হয়েছিল তা গত ৩০ জুন সমাপ্ত ঘোষণা করা হয়। কিন্তু হিসাব করে দেখা যায় খুব কম সংখক অবৈধ অভিবাসী এই প্রোগ্রামের আওতায় এসেছেন। এর ধারাবাহিকতায় মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের ধরতে একটি বিশেষ অভিযান শুরু করে।

বিভিন্ন সূত্রে জানা যায়, এই বিশেষ দল বিভিন্ন জায়গায় ব্লক রেইড দিয়ে শ্রমিকদের ‘পারমিট’ এবং কর্মস্থলের বৈধতা আছে কি না, সেটা যাচাই করবে। অভিবাসী আইন অমান্যকারীদের জেল-জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার ক্ষমতা দিয়ে পুলিশ বিভাগ, বিভিন্ন পুলিশ ও নিরাপত্তা সংস্থা থেকে কর্মীদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। 

সরকার মনে করছে, মালিকরা সস্তায় অবৈধ বিদেশি শ্রমিক পাওয়ার কারণে স্থানীয়দের বেকারত্বের হার বাড়ছে। সরকার এই মুহূর্তে মালয়েশিয়া থেকে অবৈধ বিদেশি শ্রমিক ছাঁটাই করা ছাড়া আর কোনো বিকল্প পথ দেখছে না।

এদিকে অভিযান শুরু হওয়ার আগেই পালিয়ে বেড়াচ্ছেন অবৈধ অভিবাসীরা। গত কয়েক বছরের মধ্যে মালয়েশিয়ায় এটিই সবচেয়ে বড় অবৈধ অভিবাসীবিরোধী অভিযান হতে পারে বলে ধারণা করছেন অনেকে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G