কথিত বন্দুকযুদ্ধে বগুড়ায় দুই ‘জেএমবি’ নিহত

প্রকাশঃ আগস্ট ২৯, ২০১৬ সময়ঃ ১১:০৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

k

বগুড়ার শেরপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন  সদস্যের সঙ্গে   পুলিশের কথিত  বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছে।

পুলিশ বলছে, নিহত দুজন হলেন- উত্তরাঞ্চল জেএমবির সামরিক কমান্ডার বদর ওরফে খালেদ ও রিপন। তাঁদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহত খালেদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার হামিদপুর গ্রামে এবং রিপনের বাড়ি রাজশাহী বলে জানায় পুলিশ।

সোমবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার বিশালপুর ইউনিয়নের নয়লাপাড়া মোড়ে গোলাগুলির এ ঘটনা ঘটে বলে বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান।

গাজিউর রহমানের ভাষ‌্য মতে, এদের মধ‌্যে খালিদ হাসানকে জেএমবির উত্তরাঞ্চলের সামরিক শাখার প্রধান বলা হচ্ছে। তিনি দিনাজপুরে ইতালির নাগরিক পিয়েরো পারোলারি হত্যাচেষ্টা এবং কান্তজিউ মন্দিরে হামলা মামলার ঘটনায় জড়িত ছিলেন বলে ।

এ ঘটনায় পুলিশ কনস্টেবল মোতালেব ও বাবুল আকতার আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলার বিশালপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় নইলাপাড়া মোড়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে জেএমবির জঙ্গিরা গুলি চালায়।

এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে বদর ওরফে খালেদ ও রিপন নিহত হন। পুলিশ তাঁদের কাছ থেকে একটি পিস্তল, চারটি গুলি ও গ্রেনেড তৈরির মালামাল উদ্ধার করেছে।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G