শাহজালালে স্বর্ণসহ যাত্রী আটক

প্রকাশঃ ফেব্রুয়ারি ১, ২০১৫ সময়ঃ ২:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৮ অপরাহ্ণ

  নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

pc-232_106837_0হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি স্বর্ণসহ শফিকুল ইসলাম (৪৪) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।রোববার দুপুর ১২টায় বিমানবন্দরের গ্রিন চ্যানেল থেকে তাকে আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মো. জিয়াউদ্দিন প্রতিক্ষণকে এ তথ্য জানান।
তিনি জানান, কুয়েত এয়ারলাইন্সের বিমান কেইউ-২৮১-এর যাত্রী হিসেবে শাহজালাল বিমানবন্দরে নামেন শফিকুল ইসলাম। পরে তিনি মালামাল নিয়ে গ্রিন চ্যানেলে আসেন। এসময় সন্দেহজনকভাবে তাকে তল্লাশি করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে তার পরনের প্যান্টের পকেট থেকে এক কেজি ওজনের নয়টি সোনার বার উদ্ধার করা হয়। যার দাম প্রায় ৬০ লাখ টাকা।
শফিকুল ইসলামের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হবে বলে জানান কাজী মো. জিয়াউদ্দিন।
 

প্রতিক্ষণ/এডি/ রোদেলা

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G