ঈদে মেয়ের বাড়িতে আর যাওয়া হল না দম্পতির

প্রকাশঃ সেপ্টেম্বর ১৪, ২০১৬ সময়ঃ ১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৭ অপরাহ্ণ

deathঈদুল আজহা উদযাপন করতে মেয়ের বাসায় যাচ্ছিলেন আতাউর রহমান ও তার স্ত্রী রওশন আরা। কিন্তু তাদের সে ইচ্ছা পূরণ হলো না। বুধবার ভোরে প্রাইভেটকারের চাপায় নিহত হন তারা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন আতাউর রহমান ও রওশন আরা। হঠাৎ দ্রুতবেগে আসা একটি প্রাইভেটকার ফুটপাতে উঠে চাপা দেয় তাদের। ঘটনাস্থলেই মারা যান তারা। এ সময় আবেদ আলী নামের এক পানের দোকানদারও গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মো. শামীম হোসেন হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G