পাকিস্তানের পেশোয়ারে মসজিদে হামলা; নিহত ২৩

প্রকাশঃ সেপ্টেম্বর ১৬, ২০১৬ সময়ঃ ৮:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৫ অপরাহ্ণ

pakistan-02পাকিস্তানের পেশোয়ারের একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলা হয়েছে।

 শুক্রবার দুপুরে মোহমান্দ এজেন্সির আনবার তাহশিল মসজিদে ঐ আত্মঘাতী হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন অনলাইনের খবর অনুযায়ী, মসজিদে বোমা হামলায় আহত হয়েছেন আরো অন্তত ২৯ জন। পেশোয়ারের সহকারী রাজনৈতিক কর্মকর্তা নাভিদ আকবরের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, হামলার পর গুরুতর আহতদের বাজাউর, চারসাদ্দা ও পেশোয়ারের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনীর সূত্র জানিয়েছে, শরীরে বোমা বাঁধা ঐ আত্মঘাতী হামলাকারী মসজিদের বারান্দায় নিজেকে উড়িয়ে দেন।

আত্মঘাতী এই হামলার পর এখনো কেউ দায় স্বীকার করেনি।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G