অ্যাম্বুলেন্সের ধাক্কায় মেডিকেলের সামনে ২জন নিহত

প্রকাশঃ অক্টোবর ১৫, ২০১৬ সময়ঃ ১:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৪ অপরাহ্ণ

dhakaঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক শিশুসহ দুজন প্রাণ হারিয়েছে।

নিহতদের একজন সাত বছরের শিশু শাকিল তার মায়ের সাথে হাসপাতালে একজন রোগী দেখতে এসে প্রাণ হারালো। এ ঘটনায় তার মাও আহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ. বাচ্চু মিয়া  জানান, সকাল নয়টার পরে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ফাঁকা অ্যাম্বুলেন্সটি হাসপাতালের সামনেই পথচারীদের ওপর উঠে যায়। এতে মারা যান মধ্যবয়স্ক একজন ও শিশু শাকিল।

মধ্যবয়স্ক ব্যক্তিটি হাসপাতালের সামনে ভিক্ষা করতেন বলে তিনি জানান।

এসআই বাচ্চু মিয়া জানান, প্রাথমিকভাবে তারা জেনেছেন গাড়ির চালক সামনেই রিকশা দেখতে পেয়ে ব্রেক না করায় এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় রিকশারোহী আরও তিনজন আহত হয়েছেন। চালককে আটক করে শাহবাগ থানায় নেয়া হয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G