জামিনে মুক্ত বিএনপি নেতা রিজভী

প্রকাশঃ অক্টোবর ১৯, ২০১৬ সময়ঃ ৮:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৬ অপরাহ্ণ

5299f9e89325e-rizviবিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. রুহুল কবির রিজভী বুধবার বিকেলে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. নাসির আহমেদ জানান, মঙ্গলবার রাতে তার জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে যাচাই-বাছাই শেষে বিকেল সোয়া ৫টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। চলতি বছরের ২৯ আগস্ট তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

কারাফটকে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হুমায়ুন কবীর খান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মীর নেওয়াজ, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G