ট্র্যাম্প কি পাকিস্তানি?

প্রকাশঃ নভেম্বর ১৭, ২০১৬ সময়ঃ ২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৩ অপরাহ্ণ

tramp

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত বিতর্কিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প আমেরিকান নয় বরং জন্মসূত্রে তিনি একজন পাকিস্তানি নাগরিক। নিয়তিই হয়তো তাকে সুদূর আমেরিকায় নিয়ে গিয়েছিল। হয়তো প্রেসিডেন্ট হতে!

এমনই এক অভাবনীয় তথ্য দিয়েছে পাকিস্তানের সংবাদ টিভি চ্যানেল মেইল অনলাইন। এর স্বপক্ষে যুক্তি হিসেবে একটি ছোট ছেলের ছবিও দেখিয়েছে। তাদের দাবি এটাই ডোনাল্ড ট্র্যাম্প। ১৯৪৬ সালে পাকিস্তানের ওয়াজিরিস্তানে জন্ম হয়েছিল ৪৫ তম এই আমেরিকান সদ্য প্রেসিডেন্টের। নাম ছিল দাউদ ইব্রাহিম খান।

মেইল অনলাইন বলছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের এক মাস আগে পাকিস্তানের ঐ চ্যানেলে এ নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়। নির্বাচিত হওয়া্র পর আবারও ঐ সংবাদ নিয়ে শুরু হয়েছে আলোচনা।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বাস করুন আর নাই করুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্যাম্প যুক্তরাষ্টের নয়, পাকিস্তানের। ঐ প্রতিবেদনে সাদা চুলের ছোট একটি শিশুকেও দেখানো হয়। দাবি, এটা ট্র্যাম্পের শৈশবের ছবি।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৫৫ সালে এক ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সেনা কর্মকর্তা ট্র্যাম্পকে লন্ডনে নিয়ে আসেন। পরে তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G