রাষ্ট্রদূতের ব্যাগ চুরির স্বীকারোক্তি দিলেন

প্রকাশঃ নভেম্বর ২৬, ২০১৬ সময়ঃ ৮:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২০ পূর্বাহ্ণ

thiefনেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারির ব্যাগ চুরি হওয়ার ঘটনায় গ্রেপ্তার রুবেল হাওলাদার ও শাওন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক বাহাউদ্দিন ফারুকী আসামি দুজনকে হাজির করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন জানান।

গত ২৪ নভেম্বর ঢাকার মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী দুই আসামির একদিনের রিমান্ডের আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, গত ২১ নভেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আলোকচিত্র প্রদর্শনী ‘ফ্রিডম’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারেথা কুয়েলিনারি। সেখানেই তাঁর হাতব্যাগটি চুরি হয়।

গত ২৩ নভেম্বর চুরি হওয়া ব্যাগটিতে থাকা মুঠোফোন বসুন্ধরা সিটির এক দোকানে বিক্রি করে দেয় আসামি রুবেল। পরে চুরি যাওয়া ব্যাগটি উদ্ধার করে ডিবি।

পরে চুরির মোবাইল কেনায় দোকানের মালিককেও গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় শাহবাগ থানায় দণ্ডবিধির ৩৭৯ ধারায় চুরির অভিযোগ এনে মামলা করা হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G