পুলিশ আহত করে আসামী উধাও

প্রকাশঃ ডিসেম্বর ৩০, ২০১৬ সময়ঃ ৩:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৬ অপরাহ্ণ

17982_greptar1নরসিংদীর রায়পুরায় ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গেলে উজ্জ্বল (৩০) নামের এক পুলিশ সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। এ সময় দুই সহযোগী পুলিশ সদস্য উজ্জ্বলকে রেখে  পালিয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় পুলিশ সদস্যকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

উজ্জ্বল আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির কনস্টেবল। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম।

আমিরগঞ্জ ফাঁড়ি ইনচার্জ আসাদুল্লা জানিয়েছেন, ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পিচ্ছি কামালকে গ্রেফতার করতে পুলিশের ৩ সদস্যের একটি দল আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে অভিযান চালায়। এ সময় পিচ্ছি কামালসহ কয়েকজন লোক পুলিশের ওপর হামলা চালায়।

তাদের ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল উজ্জ্বল আহত হন। প্রাণ বাঁচাতে তার সঙ্গে থাকা দুই পুলিশ সদস্য পালিয়ে যান। পরে তার চিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।

রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, বালুয়াকান্দির পিচ্ছি কামাল একাধিক ডাকাতি মামলার আসামি। তাকে গ্রেফতার করতে গেলে পুলিশের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ সদস্য উজ্জ্বল আহত হন।

প্রতিক্ষণ/এডি/তাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G