জামিন পেলেন অভিনেতা কল্যাণ

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৭ সময়ঃ ৫:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২১ অপরাহ্ণ

kollanদৈনিক প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলামকে প্রাইভেটকারের ধাক্কা দিয়ে গুরুতর আহত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া অভিনেতা কল্যাণকে জামিন দিয়েছে আদালত।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে গত বুধবার আদালতে কোরাইয়াকে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক।

শুনানি শেষে বিচারক জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করে তিন কার্য দিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গত মঙ্গলবার বিকেলে কল্যাণের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা করেন প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব.) সাজ্জাদুল কবীর। মামলা নম্বর ৬। এজাহারে দণ্ডবিধির ২৭৯, ৩৩৮-এর ক ও ৪২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G