অসুস্থ সুরঞ্জিত সেনকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৭ সময়ঃ ১১:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫১ অপরাহ্ণ

1455036676266আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, প্রবীণ পার্লামেন্টারিয়ান অসুস্থ সুরঞ্জিত সেনগুপ্তকে আগামীকাল রোববার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে।

শনিবার রাতে সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত সহকারী কামরুল হক তথ্যটি নিশ্চিত করেছেন।

রাতেই আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। তাকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়।

একান্ত সহকারী বলেন, ‘গতকাল (শুক্রবার) ফুসফুসের সমস্যার জন্য রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয় স্যারকে। পরে আজ শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে সিসিইউতে নেওয়া হয়।’

কামরুল হক আরও বলেন, ‘আমরা স্যারকে আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাব। সেখানকার মাউন্ট এলিজাবেথ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G