ছেলে খুন করল বাবাকে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ৪:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

images পিরোজপুরের স্বরূপকাঠিতে বাবাকে খুন করে লাশ মাটিতে পুঁতে পালিয়েছে ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সুটিয়াকাঠি এলাকার মৃত হাজী তানজে আলীর ছেলে মো. আব্দুল হালিম (৭২) রোববার মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। রাতে আত্মীয় স্বজনেরা প্রতিবেশীদের নিয়ে তাকে খুঁজতে গেলে মসজিদ থেকে বাড়ির পথের বিভিন্ন স্থানে ছোপ ছোপ রক্ত এবং বাড়ির কাছে মৃতের ৩য় ছেলে কায়সারের (৩০) কর্দমাক্ত ও রক্ত মাখা কাপড় দেখতে পায়।
অনেক খোঁজাখুঁজির পর সকালে স্বজনরা বাড়ির পাশের একটি বাগানের মধ্যে নতুন মাটি খোঁড়া দেখতে পেয়ে সেখানে সামান্য মাটি সরালে হালিমের লাশ বেরিয়ে আসে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হালিমের ব্যবহৃত জ্যাকেট, চাদর, কায়সারের ব্যবহৃত প্যান্টসহ পেট্রল, কাঠ, শাবল, টর্চ লাইট ও হাতুড়ি উদ্ধার করে। ঘটনার পর থেকে  কায়সার পালাতক আছে। পিরোজপুরের প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলনের পর সুরতহাল করে দেখা যায় মাথার বিভিন্ন স্থানে হাতুরি দিয়ে পেটানো আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কায়সারের ছোট ভাই রুম্মানের কিডনি জনিত রোগের কারণে আব্দুল হালিম চিকিৎসার জন্য কিছু জমি বিক্রি করেন। এতে কায়সার ক্ষিপ্ত হয়ে তার বাবাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
পিরোজপুরের পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এলাকাবাসী ও পুলিশের ধারণা মাগরিবের নামাজের পর কোন এক সময় পিতাকে হত্যার পর লাশ মাটি চাপা দিয়ে কায়সার পালিয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/মুক্তা

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G