গাজিপুরে ট্রেনে পেট্রোলবোমা, দগ্ধ ৫

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ৬:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

train fireগাজীপুরের শ্রীপুরে রেল স্টেশনের আউটার সিগন্যালে দাঁড়িয়ে থাকা জামালপুরগামী একটি কমিউটার ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

এতে ট্রেনের পাঁচ যাত্রী দগ্ধ হয়েছেন।

দগ্ধ চারজন হলেন- আফাজ উদ্দিন (৫৫), কাজিম উদ্দিন (৪০), মফিজ উদ্দিন (৪০) ও মোহাম্মদ হোসেন (৬০)। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপরজনের নাম জানা যায়নি।

সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে শ্রীপুর রেলস্টেশন থেকে ১০ গজ দক্ষিণে স্টেশনের আউটার সিগন্যাল ও হোম সিগন্যালের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীপুর রেল স্টেশনের আউটার সিগন্যালে সোমবার বিকেল সাড়ে ৫টায় দাঁড়িয়ে থাকা জামালপুরগামী একটি কমিউটার ট্রেনে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পাঁচ যাত্রী দগ্ধ হন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন-উল কাদের ও রেলওয়ে পুলিশের জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদান মিয়া জানান, এ ধরনের সংবাদ শুনেছি। ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হয়ে এ বিষয়ে মন্তব্য করতে পারব।

প্রতিক্ষণ /এডি /হান্নান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G