হিলারির সহায়তায় ইউনুস ষড়যন্ত্র করে: তোফায়েল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৭ সময়ঃ ৩:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৪ অপরাহ্ণ

tofayelপদ্মা সেতুর অর্থায়নে হিলারি ক্লিনটনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস বিশ্ব ব্যাংককে প্রভাবিত করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার  রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিহ্যাব আয়োজিত ‘বর্ষসেরা সাংবাদিক পুরস্কার-২০১৫’ প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক দেশবিরোধী চক্রের কথা না শুনে, পদ্মাসেতুতে অর্থায়ন করলে ২০১৫ সালের মধ্যেই পদ্মাসেতুর কাজ শেষ হত। এতে করে দেশের জিডিপি এক দশমিক দুই শতাংশ বাড়ত, আর দক্ষিণ অঞ্চলের মানুষের জিডিপি তিন শতাংশ বাড়ত। তিন কোটি মানুষের অভাব কমে যেত। কিন্তু যারা এ অর্থায়নে বিরোধীতাকারী, টকশোতে বানোয়াট কথা বলেছে এবং বিশ্বব্যাংকে পরামর্শদান করেছে তারা দেশবিরোধী।

তোফায়েল আরো বলেন, আবাসন ছাড়া পৃথিবীর কোনো দেশ উন্নতি লাভ করতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে ‘একটি পরিবার, একটি বাড়ি’ তৈরির যে ঘোষণা দিয়েছিলেন, তা বাস্তবায়নে কনসালটেন্ট নিয়োগ করা হবে। এ ব্যাপারে অর্থমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।

২০১৫ সালের জন্য প্রিন্ট, ইলেক্ট্রনিক ও ফটোগ্রাফি ক্যাটাগরিতে মোট ২২জনকে পুরস্কার ও সন্মাননা প্রদান করা হয়েছে। আবাসন খাতের সর্ববৃহৎ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর আয়োজন করে।

রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিনের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী শাওন, রিহ্যাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভুইয়া, পরিচালক কামাল মাহমুদ প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G