গুলশানে বাসে আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ৮:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bus fire 23রাজধানীর গুলশান-১ এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাত সাতটা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। বিহঙ্গ পরিবহনের বাসটি মিরপুর-১২ থেকে নতুন বাজার রুটে চলাচল করে।

প্রাথমিক ভাবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরপরই দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নেভায়।

দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমীন জানান, সোমবার রাত সাড়ে ৭ টার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে দমকল বাহিনী ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা পুলিশ সনাক্ত করতে পারেনি।

প্রতিক্ষণ /এডি/নাইম

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G