যাত্রাবাড়ীতে জুতা কারখানায় আগুন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৭, ২০১৭ সময়ঃ ১:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ অপরাহ্ণ

fireরাজধানীর ডেমরা-যাত্রাবাড়ী সড়কের সামাদনগর এলাকায় একটি জুতার কারখানায় আগুন লেগেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাবাদী এই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি।

এর আগে সকালে নারায়ণগঞ্জের কাঁচপুরে সিনহা গ্রুপের একটি পোশাক কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট পৌনে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G