কাভার্ডভ্যানের ধাক্কায় চট্টগ্রামে রিকশাচালক নিহত

প্রকাশঃ মার্চ ৫, ২০১৭ সময়ঃ ১১:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৩ পূর্বাহ্ণ

ব্যুরো রিপোর্ট, চট্টগ্রাম:

চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় পণ্যবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় এক রিকশা চালক মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিকশা চালকের নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। তার বাড়ি ভোলা জেলায়।

এ বিষয়ে জানতে চাইলে সদরঘাট থানার ওসি মর্জিনা আক্তার প্রতিক্ষণকে জানান, ‘মাদারবাড়ি পানির টাংকি এলাকায় একটি কাভার্ডভ্যান পিছন থেকে একটি রিকশাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় রিকশাচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

প্রতিক্ষণ/এডি/শাআ

 

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G