চবি শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশঃ মার্চ ৭, ২০১৭ সময়ঃ ৯:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৩ অপরাহ্ণ

মিনহাজুল ইসলাম তুহিন,চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. আবুল কালাম আজাদের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের পাহাড়িকা হাউজিংয়ের নিজ বাসায় মঙ্গলবার বিকেল ৪টার দিকে এই শিক্ষকের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

ঘটনার বিবরণে জানা যায়, বিকেল ৪টার দিকে ড. আবুল কালাম আজাদের লাশ ঝুলতে দেখেন তার স্ত্রী ড. শাহানারা বেগম। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোকাদ্দেস মিয়া সাংবাদিকদের জানান,আমরা ঘটনাস্থলে আছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এলে লাশ নামানোর প্রক্রিয়া শুরু করা হবে। পরে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য যে, ড. আবুল কালাম আজাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের নির্বাচিত ডিন ছিলেন। এছাড়াও তিনি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সমর্থক হিসেবে সবার কাছে পরিচিত। তার স্ত্রী প্রফেসর ড. শাহানারা বেগম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G