ডা. ইকবালের পরিবার কারাগারে

প্রকাশঃ মার্চ ৮, ২০১৭ সময়ঃ ৩:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৯ অপরাহ্ণ

জ্ঞাত আয়বহির্ভূতভাবে সম্পদ অর্জনের মামলায় আদালত কারাগারে পাঠিয়েছেন সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের নেতা ডা. এইচ বি এম ইকবালের স্ত্রী, মেয়ে ও দুই ছেলেকে ।

বুধবার ঢাকার বিশেষ জজ-১ এর বিচারক আতাউর রহমান এ আদেশ দেন।

ঐ চারজন হলেন-ডা. ইকবালের স্ত্রী ডা. মমতাজ ইকবাল ডলি, মেয়ে নওরিন ইকবাল এবং ছেলে ইমরান ইকবাল ও মাহিন ইকবাল।

আদালতে আজ আসামিরা আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন চান। বিচারক জামিনের আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০০৮ সালের ১১ মার্চ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঐ চারজনের তিন বছরের কারাদণ্ডাদেশ ও এক লাখ টাকা জরিমানা করেছিলেন আদালত। পরবর্তী সময়ে তারা ঐ সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়ে আরেক মামলায় ২০০৮ সালে এইচ বি এম ইকবালকে ১০ বছর, অসত্য সম্পদ বিবরণী দাখিলের কারণে তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। তার স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে তিন বছর করে কারাদণ্ডাদেশ দেন এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেন বিশেষ জজ আদালত।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G