হোস্টেলে ছাত্রীর ঝুলন্ত লাশ

প্রকাশঃ মার্চ ৯, ২০১৭ সময়ঃ ১২:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৪ অপরাহ্ণ

রাজধানীর ইডেন মহিলা কলেজের রিডিং রুম থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

ঐ ছাত্রীর নাম জান্নাতুল ফেরদাউস জীবন (২২)। কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের এই ছাত্রী থাকতেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে।

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল বলেন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের রিডিং রুমের ফ্যানে উড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায় জীবনকে। সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে সেই অবস্থায় পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

এসআই আরো জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G