হাসপাতালে বেয়াইকে দেখতে গেলেন খালেদা

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৭ সময়ঃ ১০:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৭ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর শ্বশুর এইচ এম হাসান রাজা অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন।

বেয়াইকে দেখতে মঙ্গলবার রাতে ঐ হাসপাতালে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

সেসময় চিকিৎসকদের কাছে এইচ এম হাসান রাজার শারীরিক অবস্থার খোঁজ নেন বিএনপি চেয়ারপারসন।

হাসান রাজার দ্রুত সুস্থতার জন্য খালেদা জিয়া চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন।

হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G