ভোর রাতে কড়াইল বস্তিতে অাগুন

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৭ সময়ঃ ৯:৪৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৩ পূর্বাহ্ণ

রাজধানীর মহাখালীতে অবস্থিত কড়াইল বস্তিতে আগুন লেগেছে।

গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে বস্তির বৌবাজার এলাকায় এ অগ্নিকাণ্ড হয়।সেসময় স্থানীয়দের সহযোগিতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে  আনে দমকল বাহিনীর কর্মীরা।

এরপর দ্বিতীয় দফায় ভোর ৪ টার দিকে বস্তির বিভিন্নস্থানে আবারো আগুন লাগে। তবে এবার আর নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি । আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কয়েকটি টিম কাজ করছে।

ভোর ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মিজানুর রহমান ঘটনাটি নিশ্চিত করেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

প্রতিক্ষণ/এডি/রাহা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G