পীর হত্যার অভিযোগে মুরিদ গ্রেপ্তার

প্রকাশঃ মার্চ ২০, ২০১৭ সময়ঃ ২:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৪ অপরাহ্ণ

দিনাজপুরের কথিত পীর ফরহাদ হোসেনকে হত্যার অভিযোগে মুরিদ শফিকুলওক কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার সকালে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রংপুরের র‌্যাব-১৩-এর অধিনায়ক কমান্ডার এ টি এম আতিকুল্যাহ জানান।

গ্রেপ্তার শফিকুল ইসলাম বাবু (২৮) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দৌলা শাহপাড়া আজিম উদ্দিন শাহর ছেলে।

গত ১৩ মার্চ রাতে দিনাজপুরের বোচাগঞ্জের দৌলাগ্রামের কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের কথিত পীর ফরহাদ হোসেন চৌধুরী ও তার গৃহকর্মী রুপালিকে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

এর দুই দিন পর ফরহাদের মেয়ে ফাতিয়া ফারহানার করা মামলা কুড়িগ্রামের উলিপুরের কথিত পীর ইসহাক ও দরবার শরীফের খাদেম সায়েদুল ইসলাম ও মুরিদ সমর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

র‌্যাব কর্মকর্তা আতিকুল্যাহ সাংবাদিকদের বলেন, কুড়িগ্রামের পীর ইসহাক দিনাজপুর এসে বাবুর বাসায় থাকতেন।

“সেখানেই দিনাজপুরের পীর ফরহাদকে হত্যার পরিকল্পনা হয়। শফিকুল ইসলাম বাবুসহ পাঁচজন হত্যাকাণ্ডে অংশ নেয়। কুড়িগ্রামের পীর ইসহাক বাবুকে প্রস্তাব দিয়েছিলেন, বাবু ফরহাদকে হত্যা করতে পারলে তাকে একটি খেলাফতের দায়িত্ব দেওয়া হবে।”

এদিকে শুক্রবার রাতে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) হামিদুল আলম এক সংবাদ সম্মেলনে জানান, ফরহাদ চৌধুরীকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে তার ‘গুরু’ কুড়িগ্রামের কথিত পীর ইসহাক আলী ও কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের খাদেম সায়েদুল দিনাজপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G