সুখী দেশের তালিকায় প্রথম নরওয়ে

প্রকাশঃ মার্চ ২১, ২০১৭ সময়ঃ ১:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

প্রতিবেশী ডেনমার্ককে পরাজিত করে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে স্ক্যান্ডানেভিয়ান দেশ নরওয়ে। তবে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র সেরা দশের তালিকায়ও স্থান পায়নি। তালিকায় বাংলাদেশ রয়েছে ১১০তম স্থানে।

জাতিসংঘ ঘোষিত ২০ মার্চ বিশ্ব সুখী দিবস উপলক্ষে সোমবার এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। প্রতিবছর দেড় শতাধিক দেশের এক হাজারেরও বেশি মানুষকে সাধারণ কিছু প্রশ্ন করে তার আলোকে এ প্রতিবেদন তৈরি করা হয়। সামাজিক বিশ্বাস, সাম্যব্যবস্থার মাধ্যমে নাগরিকদের অধিকারের উন্নয়নসহ বেশ কয়েকটি বিষয়গুলোর আলোকে এই তালিকা করা হয়েছে। ২০১২ সালের ২৮ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের এক অধিবেশনে এ দিনটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

১৫৫ দেশের ওপর করা প্রতিবেদনে শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো- ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন। ইউরোপের নেতৃস্থানীয় দেশগুলোর মধ্যে জার্মানি ১৬তম, যুক্তরাজ্য ১৯তম ও ফ্রান্স ৩১তম অবস্থানে রয়েছে। আর সবচেয়ে ক্ষমতাধর দেশ হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে ১৪তম অবস্থানে। গত বছরের তুলনায় এবার যুক্তরাষ্ট্রের অবস্থান এক ধাপ নিচে নেমেছে।

অপরদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তালিকায় এগিয়ে আছে পাকিস্তান। তালিকায় এর অবস্থান ৮০তম। এছাড়া ভূটান রয়েছে ৯৭তম ও নেপাল ৯৯তম অবস্থানে। তালিকায় বাংলাদেশ রয়েছে ১১০তম অবস্থানে। দক্ষিণ এশিয়ার বৃহৎ দেশ ভারতের অবস্থান অবশ্য সুবিধার নয়। দেশটির অবস্থান তালিকার প্রায় শেষের দিকে অর্থাৎ ১২২তম অবস্থানে।

তালিকার একেবারে নিচের দিকের ১০ সুখী দেশ হলো, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র(১৫৫তম), বুরুন্ডি (১৫৪তম), তানজানিয়া (১৫৩তম), সিরিয়া (১৫২তম), রুয়ান্ডা (১৫১তম), টোগো (১৫০তম), গিনি (১৪৯তম), লাইবেরিয়া (১৪৮তম), দক্ষিণ সুদান (১৪৭তম) ও ইয়েমেন (১৪৬তম)।

প্রতিক্ষণ/এডি/তনু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G