এসআই বরখাস্ত; নারী কনস্টেবল আত্মহত্যার ঘটনায়

প্রকাশঃ এপ্রিল ৪, ২০১৭ সময়ঃ ১২:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২২ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর থানার নারী কনস্টেবল গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার ঘটনায় তার সহকর্মী উপপরিদর্শক (এসআই) মো. মিজানুলের বিরুদ্ধে মামলা হয়েছে। এর পরপরই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা ঐ মামলায় গ্রেপ্তার দেখিয়ে এসআই মিজানুলকে আজ আদালতে পাঠানো হবে। তিনি জানান, গৌরীপুর থানায় কর্তব্যরত নারী কনস্টেবল হালিমা খাতুন গত রোববার সন্ধ্যায় থানা চত্বরে নিজ কক্ষে অগ্নিদগ্ধ হন। পরে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার পর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলার পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম। তদন্ত কমিটির প্রতিবেদন আগামীকাল বুধবার দেওয়ার কথা রয়েছে।

দেলোয়ার বলেন, গতকাল সোমবার দিবাগত রাতে হালিমার বাবা হেলাল উদ্দিন বাদী হয়ে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরই এসআই মিজানুলকে সাময়িক বরখাস্ত করা হয়। মিজানুল এখন পুলিশ হেফাজতে রয়েছেন। আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G