লাইভে হত্যাকান্ডের ঘটনায় সমবেদনা ফেসবুকের

প্রকাশঃ এপ্রিল ১৯, ২০১৭ সময়ঃ ১১:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৮ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ফেসবুকে সরাসরি প্রচারের যে ঘটনা ঘটেছে সে বিষয়টিতে নিহতের পরিবারের প্রতি সম্মান জানিয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ।

এক অনুষ্ঠানে জুকারবার্গ বলেন, নিহতের পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে। ওই হত্যাকাণ্ডের ঘটনা ফেসবুক লাইভে হত্যাকারী নিজের অ্যাকাউন্টের মাধ্যমে প্রচার করেছিলেন। কিন্তু সে ভিডিও ফেসবুক থেকে সরিয়ে নিতে দীর্ঘ সময় লাগায় সামাজিক যোগাযোগ মাধ্যমটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল। হত্যাকাণ্ডের ওই ভিডিওটি ফেসবুকে আসার পর সেটি সরাতে ফেসবুক কর্তৃপক্ষের দুই ঘণ্টা সময় লেগেছিল।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে ফেসবুক লাইভে একজনকে হত্যা করা হয়। স্টিভ স্টিফেন্স নামের অভিযুক্ত হত্যাকারী পরে ফেসবুকে পৃথক আরেকটি ভিডিও পোস্ট করেন। সেখানে সে বলেছে, এখন পর্যন্ত ১৩ জনকে হত্যা করেছেন এবং আরো মানুষকে হত্যা করতে আগ্রহী। হত্যাকারী ব্যক্তিকে খুঁজতে ক্লিভল্যান্ডের পুলিশ ব্যাপক তল্লাশি চালায়।

বেশ কয়েক জায়গায় তল্লাশির পর পুলিশ যখন ওই হত্যাকারীকে ধাওয়া করে তখন সে নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

জুকারবার্গ বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে তাদের আরো অনেক কাজ করতে হবে। তিনি আরো জানান, ফেসবুকের মেসেঞ্জারে তারা নতুন কিছু বিষয় সংযোজন করতে যাচ্ছেন। এতে করে এ ধরনের অনৈতিক কাজ এড়ানো সম্ভব হবে।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G