ভেনিজুয়েলায় সরকার বিরোধী বিক্ষোভ, নিহত ৩

প্রকাশঃ এপ্রিল ২০, ২০১৭ সময়ঃ ১১:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৯ অপরাহ্ণ

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে।

বুধবারের এ ঘটনায় নিহতদের মধ্যে দুইজন শিক্ষার্থী ও দেশটির ন্যাশনাল গার্ডের এক সার্জেন্ট রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবিসি জানিয়েছে, নিহত দুই বেসামরিকের মধ্যে রাজধানী কারাকাসে এক তরুণ ও কলম্বিয়া সীমান্তের নিকটবর্তী শহর সান ক্রিস্টোবালে এক নারী নিহত হয়েছে।

কারাগারে আটক রাজনৈতিক নেতা-কর্মীদের মুক্তি ও দ্রুত প্রেসিডেন্ট নির্বাচনের দাবিতে বুধবার বিরোধী দল সবচেয়ে বড় বিক্ষোভের ডাক দেয়। এতে সাড়া দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক লাখ লোক মাদুরো বিরোধী বিক্ষোভে অংশ নেয়। রাতে রাজধানী কারাকাসের পূর্বে একটি বাণিজ্যিক ভবনের কাছে কয়েক হাজার লোক অবস্থান নিয়েছে। সেখানে মুখোশ পরা এক দল যুবককে সাইনবোর্ড-বিলবোর্ড ভেঙ্গে রাস্তায় ব্যারিকেড দিতে দেখা গেছে। পরে তারা সেখানে অবস্থানকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর পাথর ও পেট্রোল বোমা ছুঁড়ে মারে। জবাবে পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছুঁড়ে মারে।

প্রেসিডেন্ট মাদুরো অভিযোগ করেছেন, বিরোধীরা পুলিশের ওপর হামলা চালিয়েছে এবং দোকান লুটপাট করেছে। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি অভ্যুত্থান ঘটানোর জন্য বিরোধীরা এই কাজ করছে। বিক্ষোভস্থল থেকে ৩০ জনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিরোধী দলীয় নেতা ক্যাপরিলস বুধবার রাতে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার আবারও বিক্ষোভের ডাক দিয়েছেন। তিনি বলেছেন,‘ আজ যদি আমরা দশ লাখ জমায়েত হয়ে থাকি তাহলে কাল হবে আরো বেশি। একই জায়গায়, একই সময়ে।’

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G