কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত ২

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ১০:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

tttকুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত এক অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া-পাবনা মহাসড়কের রানাখড়িয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অটোরিকশা চালক মন্টু মিয়া (৩৪) ও যাত্রী সজীব (২২)। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, মঙ্গলবার সন্ধ্যায় রানাখড়িয়া এলাকায় ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী অটোরিকশাকে বিপরীতমুখি একটি মালবাহী ট্রাক চাপা দেয়।

এ সময় রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সজীব। আহত হন অটোরিকশায় থাকা কাওসার, মাসুদ রানা ও মন্টু নামে আরও ৪ যাত্রী।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ৯টার দিকে চালক মন্টু মারা যান।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G