পশ্চিমবঙ্গে পানির চাহিদা আগে, তারপর বাংলাদেশ

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৭ সময়ঃ ১১:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৮ অপরাহ্ণ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আগে তো আমাদের বাংলার (পশ্চিমবঙ্গ) মানুষের কথা ভাবব। তারপর যদি আমাদের বাংলার মানুষ পানি পেয়ে বাকি থাকে, তবে নিশ্চয়ই বাংলাদেশকে পানি দেওয়া হবে।’

গতকাল সোমবার রাজ্যের কোচবিহার জেলায় প্রশাসনিক সফরে গিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মমতা এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবাইকে ভালোবাসি। আমরা বাংলাদেশকেও ভালোবাসি। বাংলাদেশকে তো আমরা এর আগে ফারাক্কার পানি দিয়েছি। এবার পানি দেবো না বলিনি। বলেছি, তিস্তার বদলে অন্য নদীগুলো নিয়ে আলোচনা হোক। আগে তো আমার বাংলার মানুষের কথা ভাবতে হবে। আমার এখানকার মানুষ পানি পেয়ে যদি বাকি থাকে, তাহলে নিশ্চয়ই বাংলাদেশকে পানি দিতে আমাদের আপত্তি থাকবে না। কিন্তু আমাদের রাজ্যের কথা, আমাদের রাজ্যের মানুষের কথা মাথায় রাখতে হবে সবার আগে।’

মমতা আরো বলেন, ‘তিস্তায় এমনিতেই পানি নেই। তাই আমাদের রাজ্যের স্বার্থ পূরণ হয়ে পানি বাঁচলে সেই পানি নিশ্চয়ই বাংলাদেশকে দেওয়া হবে।’

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G