পহেলা মে শ্রমিক সমাবেশে থাকবেন খালেদা

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৭ সময়ঃ ২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:০৬ অপরাহ্ণ

মহান মে দিবস উপলক্ষে পহেলা মে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। যদিও এখনো সমাবেশের অনুমতি মিলেনি পুলিশের।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য ইতোমধ্যে গণপূর্ত বিভাগ থেকে অনুমতি দেয়া হয়েছে। পুলিশের কাছ থেকে অনুমতির জন্য বৃহস্পতিবার বেলা ১১টায় কমিশনারের কার্যালয়ে যান বিএনপি নেতারা।

চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবদিন ফারুক, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G