চবিতে ২৫ শিক্ষার্থী পাচ্ছে রাষ্ট্রপতি স্বর্ণপদক

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৭ সময়ঃ ১০:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২১ অপরাহ্ণ

মিনহাজ তুহিন, চবি প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলা ও ইংরেজি ভাষার রচনা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ২৫ জন শিক্ষার্থী পেতে যাচ্ছেন রাষ্ট্রপতি স্বর্ণপদক।

বৃহস্পতিবার বিকেলে এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার প্রফেসর ড. কামরুল হুদা।

তিনি বলেন, এই পুরস্কার প্রদান করার জন্য আগামী ১৭ মে বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে পুরস্কারটি ঐ শিক্ষার্থীদের হাতে তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ স্বর্ণপদক বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক দেওয়া হচ্ছে বলেও জানা যায়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G