মানুষ হত্যা বিএনপির ভিশন: কাদের

প্রকাশঃ মে ১১, ২০১৭ সময়ঃ ৭:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৪ অপরাহ্ণ
ফাইল ছবি

বিএনপির ভিশন হচ্ছে হাওয়া ভবন বানিয়ে লুটপাট, দুর্নীতি আর এতিমের টাকা মেরে খাওয়া। অতীতে বিএনপির ভিশন ছিল ২১ আগস্ট গ্রেনেড হামলা করা। সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে হত্যা করা। গাজীপুরে আওয়ামী লীগের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারকে হত্যা করা। পাঁচ বছরে আওয়ামীলীগের পাঁচ হাজার নেতাকর্মীকে হত্যা করা। আগামীতেও বিএনপির ভিশন মানুষ হত্যা করা।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা রেলওয়ে ওভার পাসের কাজ পরিদর্শনের সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি বলে তারা বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। আসলে তাদেরকে বহুদলীয় গণতান্ত্রিক দল বলা যাবে না। তারা দিনের বেলায় খাল কাটে আর রাতের বেলায় কারফিউ জারি করে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ, কুমিল্লা সড়ক বিভাগ ও মহাসড়কের চারলেন প্রকল্পের বিভাগীয় কর্মকর্তারা।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G