আ.লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন শুরু

প্রকাশঃ মে ২০, ২০১৭ সময়ঃ ৬:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২২ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শফিউল আলম ভুইয়া ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফারজানা বেগমকে সদস্য করার মধ্য দিয়ে আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে। একই সঙ্গে দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সদস্য পদ নবায়ন করেছেন।

আজ শনিবার গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের সভাপতি শেখ হাসিনা নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যের নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন।

শেখ হাসিনা ৫০০ টাকা দিয়ে নিজের সদস্য পদ নবায়ন করেছেন। এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নিজের সদস্য পদ নবায়ন করেন। দলের নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলম ভুইয়া ও ব্যারিস্টার ফারজানা বেগম।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাদের সদস্যপদ নবায়ন করেছেন। এরপর জেলা নেতারা সারাদেশে এই কার্যক্রম পরিচালনা করবেন।

দলের নতুন সদস্য সংগ্রহ ও পুরনো সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধনের সময় দলের নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, দলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য দ্রুত সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, জয়ের জন্য স্মার্ট, আধুনিক, সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচন মোকাবিলা করতে হবে। এজন্য জনগণের সঙ্গে ভালো আচরণ করতে হবে। শেখ হাসিনার উন্নয়নকে অর্থবহ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপত্বিতে অনুষ্ঠিত বর্ধিত সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, জাতীয় পরিষদ সদস্যরা, মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্য, সকল জেলা ও মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর ও উপদপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুসারে, নির্দিষ্ট হারে চাঁদা দিয়ে প্রতি তিন বছর অন্তর দলের সদস্যপদ নবায়ন করতে হয়। ২০ টাকা দিয়ে আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন করা যাবে। আর নতুন সদস্য সংগ্রহ অভিযানও সময়-সময় করা হয়। সর্বশেষ ২০১০ সালে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান পরিচালনা করা হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G