ভারত আগামী নির্বাচনে সহযোগিতা করতে প্রস্তুত

প্রকাশঃ মে ২৩, ২০১৭ সময়ঃ ৭:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৫ অপরাহ্ণ
ফাইল ছবি

বাংলাদেশ চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভারত যে কোনো ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিকাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শ্রিংলা বলেন, বাংলাদেশের অনুরোধ পেলে আগামী নির্বাচনে যে কোনো ধরনের সহযোগিতার জন্য তৈরি আছে ভারত। তবে কী ধরনের সহযোগিতা লাগবে সেটা বাংলাদেশকে বলতে হবে। আগামীতে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে তার দেশ দূরে থাকবে।

হাইকমিশনার বলেন, তিস্তা চুক্তির বিষয়ে দুই প্রধানমন্ত্রীর মধ্যে যে কথা হয়েছে এর বাইরে আমার কিছু বলার নেই। তবে এইটুকু বলব চুক্তিটি দ্রুততম সময়ে হবে।

সীমান্ত হত্যার বিষয়ে তিনি বলেন, অন্য যেকোনো সময়ের তুলনায় সীমান্ত হত্যা কমেছে। চলতি বছরে এটি ২০ এর নিচে চলে এসেছে। তবে একটি মৃত্যুও সীমান্তে কাম্য নয়।

তিনি বলেন, বিএসএফ জোয়ানরা জীবন রক্ষার্থে অনেক সময় গুলি ছুড়তে বাধ্য হয়। এটিকে শূন্যের কোটায় নামিয়ে আনতে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে।

সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পান্থ রহমান।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G