‘প্রশ্ন ফাঁস’ রোধে ২৪ ঘণ্টা ফেসবুক মনিটরিং

প্রকাশঃ ফেব্রুয়ারি ৪, ২০১৫ সময়ঃ ৭:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষন ডট কম

images (1)এসএসসি ও সমমানের পরীক্ষার ‘প্রশ্ন’ ফাঁস বা ভুয়া প্রশ্ন তৈরি করে যেন কেউ বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক মনিটর করছে শিক্ষা মন্ত্রণালয়ের স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ।
ফেসবুক ছাড়াও অন্য কোনোভাবে যেন কোনো চক্র প্রশ্ন ফাঁস করতে না পারে সেদিকেও আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।আর পরীক্ষার সময় এই নিয়ন্ত্রণ কক্ষ খোলা রাখা হবে দিন-রাত ২৪ ঘণ্টা।প্রায় ১৫ লাখ শিক্ষার্থী নিয়ে গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও দুই দিন পিছিয়ে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে তা শুরু হওয়ার কথা রয়েছে।বিএনপি জোটের অবরোধ-হরতালের কারণে প্রথম দু’দিনের ১২টি বিষয়ের পরীক্ষা পেছানো হয়।
পরীক্ষা উপলক্ষে ২৯ জানুয়ারি থেকে শিক্ষা মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয় বলে জানান এর ইনচার্জ মন্ত্রণালয়ের উপসচিব (মাধ্যমিক) গৌতম কুমার।
গৌতম কুমার ব বলেন, কম্পিউটার প্রোগ্রামাররা নিয়ন্ত্রণ কক্ষে ফেসবুকসহ অন্যান্য সামাজিক ওয়েবসাইট মনিটর করছে। প্রশ্নের নামে বিভিন্ন পাতার ইউআরএল থেকে তা ডাউনলোড করা হচ্ছে। এ পর্যন্ত ২-৩টি ইউআরএল বন্ধ করে দেওয়া হয়েছে বলে দাবি তার।
সচিবালয়ে ৬ নম্বর ভবনে শিক্ষা মন্ত্রণালয়ের ১৭২২ নম্বর কক্ষে পরীক্ষা সংক্রান্ত এই নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর: ৯৫৪৯৩৯৬ ও ০১৭৭৭৭০৭৭০৫, ০১৭৭৭৭০৭৭০৬।
এছাড়া, সার্বক্ষণিক যে কেউ নিয়ন্ত্রণ কক্ষের ই-মেইলে ([email protected]) যোগাযোগ করতে পারবে।

 

প্রতিক্ষণ/এডি/সুজন

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G