এ বাজেট জনগণের কল্যাণে আসবে না

প্রকাশঃ জুন ১, ২০১৭ সময়ঃ ৪:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০১ অপরাহ্ণ

আবুল বাশার:

এবারের বাজেট জনগণের কোনো কল্যাণে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘এবার বলা হচ্ছে যে, ঝুঁকি নিয়ে দেয়া হচ্ছে। অর্থমন্ত্রী নিজেই বলছেন যে, শেষ বাজেট ঝুঁকি নিয়ে দিচ্ছেন। ভাল কথা। যারা বাজেট দিচ্ছে, তাদের সেই বৈধতা আছে কিনা। বৈধতা নেই বলেই আজকে আর্থিক ক্ষেত্রে যত সংকট সৃষ্টি হচ্ছে।’

মহাসচিব বলেন, ‘এ বাজেট জনকল্যাণে নয়, রাজনৈতিক স্বার্থে দেয়া হয়েছে। এ বাজেট বাস্তবায়ন অসম্ভব।’

তিনি বলেন, ‘আমরা মনে করি এই বাজেটটি জনগণের কল্যাণে খুব একটা কিছু করতে পারবে না। তাছাড়া সরকার জনগনের ভোটের নির্বাচিত হয়নি। সতুরাং তাদের বাজেট উপস্থাপনার বৈধতা নিয়েও জনগণের মধ্যে প্রশ্ন আছে।’

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G