হলি আটির্জান হামলার আরেক পরিকল্পনাকারী আটক

প্রকাশঃ জুলাই ২৮, ২০১৭ সময়ঃ ৯:২৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৯ অপরাহ্ণ

রাজধানীর গুলশানে হলি আর্টিজানে হামলার আরেক পরিকল্পনাকারী নব্য জেএমবির আসলাম হোসাইন রাশেদ ওরফে রাশেদুল ইসলামকে নাটোরের সিংড়া থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে নাটোর থেকে বগুড়া জেলা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

বগুড়া পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে। আজই (শুক্রবার) তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে দেশের সবচেয়ে ভয়াবহ ওই জঙ্গি হামলার ঘটনা ঘটে। এতে ১৭ বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে প্যারা কমান্ডো অভিযান চালানো হয়। ‘অপারেশন থান্ডার বোল্ট’ নামে ওই অপারেশনে নিহত হয় ৫ জঙ্গি।

প্রতিক্ষণ/এডি/রন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G