জামালপুরে স্কুলছাত্রী দুই বোনকে গলাকেটে হত্যা

প্রকাশঃ আগস্ট ২, ২০১৭ সময়ঃ ১০:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫২ পূর্বাহ্ণ

জামালপুর সদরের মেষ্টার বালুহাটা গ্রামে স্কুলছাত্রী দুই বোনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে নিজ ঘর থেকে নবম শ্রেণির ছাত্রী লুকনা (১৫) ও চতুর্থ শ্রেণির ছাত্রী ভাবনার (৯) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

তাদের বাবা শামীম মিয়া জানান, রাতের খাবার খেয়ে তার দুই মেয়ে নিজেদের ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখেন গলাকাটা অবস্থায় তারা বিছানায় পড়ে আছে। কে বা কারা নির্মমভাবে তার দুই সন্তানকে হত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম পরিবর্তন ডটকমকে বলেন, ‘খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। পরে এ বিষয়ে বিস্তারিত জানাবেন।’

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G