এবার টিভি উপস্থাপিকাকে ধর্ষণের অভিযোগ

প্রকাশঃ আগস্ট ১৭, ২০১৭ সময়ঃ ১২:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২১ অপরাহ্ণ

বাসায় ডেকে নিয়ে এক টেলিভিশন উপস্থাপিকাকে ধর্ষণ করে সেই দৃশ্য ভিডিও ধারণের অভিযোগ পাওয়া গেছে। রাজধানীর কদমতলী থানায় উপস্থাপিকা নিজেই বাদী হয়ে ধর্ষণের অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন।

গত ২ আগস্ট ওই ধর্ষণের ঘটনা ঘটলেও বুধবার (১৬ আগস্ট) রাতে কদমতলী থানায় মামলাটি দায়ের করা হয়। তবে অভিযুক্ত যুবককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

জানা গেছে, ধর্ষণের শিকার তরুণী টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন। এছাড়া তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছেন।

ঘটনার দিন তাকে রাজধানীর শনিরআখড়া (যাত্রাবাড়ী-গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভারের শেষ মাথা) এলাকার একটি বাসায় ডেকে নেন পূর্ব পরিচিত এক যুবক। পরে সেখানে তাকে ধর্ষণ করে সেই দৃশ্য ভিডিও করে রাখা হয় বলে অভিযোগ করেছেন ঐ তরুণী।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, ধর্ষণের অভিযোগে মেয়েটি নিজেই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলা নং ৩৪। আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

প্রতিক্ষণ/এডি/বষ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G