চট্টগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ পাঁচজন নিহত

প্রকাশঃ আগস্ট ২০, ২০১৭ সময়ঃ ৮:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর কর্ণফুলি নদীর শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে বাসের ধাক্কায় একই পরিবারের চারজন এবং অটোরিকশা চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোহেল (৩৫), তার স্ত্রী বিলকিস আক্তার (৩০), তাদের সন্তান শারমিন (৭) ও সাব্বির (৫)। অটোরিকশা চালকের নাম জানা যায়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার রাত ১২টার দিকে টোল প্লাজার সামনে সিএনজিচালিত একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G