মামলা তুলে না নিলে এফডিসিতে আর আসবো না: বাপ্পা

প্রকাশঃ আগস্ট ২৬, ২০১৭ সময়ঃ ২:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৬ অপরাহ্ণ

‘আপনারা যদি সকল নিষেধাজ্ঞা, মামলা তুলে না নেন, তাহলে এফডিসিতে আর আসবো না। হয়তো এটাই হবে আপনাদের সঙ্গে শেষ দেখা।’ চলচ্চিত্র পরিবারের উদ্দেশ্যে নায়করাজ রাজ্জাকের বড়ছেলে বাপ্পারাজ এইসব কথা বলেছেন।

চলচ্চিত্র পরিবারের আয়োজনে নায়করাজের স্মরণে শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ১১ টায়। সেখানেই একথা বলেন বাপ্পারাজ।

তিনি বলেন, ‘আমিও হয়তো ভুল করে অনেক কথা বলেছি। আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভুল করেছি এজন্য নোটিশ পাঠানোর দরকার নেই। শাকিব ভুল করেছে এজন্য বয়কট করার দরকার কী? শাকিবকে ডাকলে শাকিব আসবে না কেন?’

বাপ্পারাজ বলেন, ‘আসুন আমরা সব ভুলে আবারও একসঙ্গে কাজ করি। এ অবস্থা চলতে থাকলে চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে। এটা আমরা কখনই চাই না।’

এই শোক সভায় আরও উপস্থিত ছিলেন ফারুক, সূচন্দা, রোজিনা, আলমগীর, ফেরদৌস, নূতন, ওমর সানী, সম্রাট, আমজাদ হোসেন, এফডিসির এমডি তপন কুমার, মিশা সওদাগর, জায়েদ খান, বাপ্পী প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G