হজ্বে যাচ্ছেন অপি

প্রকাশঃ আগস্ট ২৬, ২০১৭ সময়ঃ ৩:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫১ অপরাহ্ণ

আজ হজ্ব পালন করতে যাচ্ছেন অভিনেত্রী অপি করিম। একটি গণমাধ্যমে তার স্বামী চলচ্চিত্র নির্মাতা-স্থপতি এনামুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন- ‘অপি তার বাবা-মাকে নিয়ে হজ্বে যাচ্ছে। সবাই দোয়া করবেন যেন সে সুন্দরভাবে ফিরতে পারে’।

অপি করিমকে এক সময় নিয়মিত পর্দায় দেখা গেলেও এখন তাকে মিডিয়াতে খুব একটা দেখা যায় না। তার পেশা শিক্ষকতা। বর্তমানে পেশা ও সংসার নিয়েই সময় পার করেন তিনি। ১৯৯৯ সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় ‘মিস ফটোজেনিক’ অর্জন করে বিনোদন জগতে প্রবেশ করেন তিনি। নাটকে ও চলচ্চিত্র অঙ্গনেই ছিল তার পদচারনা।

জার্মানি থেকে উচ্চতর ডিগ্রী অর্জন করেছেন অপিকরিম। ২০১৩ সালের পরপর অভিনয় করা কমিয়ে দেন অপি। তার অভিনীত নাটকের মধ্যে অন্যতম কিছু নাটকের নাম হচ্ছে- সকাল-সন্ধ্যা, শুকতারা, আপনজন, সবুজগ্রাম, তিতির সুখ, অক্ষয় কোম্পানির জুতো, ছায়াচোখ, জলছাপ, সাদাআলো সাদাকালো, ছায়াফেরী, যে জীবন ফড়িংয়ের, থতমত এই শহরে, মান-অভিমান, কেমন আছো?, এ শহর মাধবীলতার না, ভূতের ভয়, হঠাৎ প্রিয়তমা, অবাক ভালোবাসা।

এছাড়াও তিনি একজন ভালো উপস্থাপিকা। তার উপস্থাপনায় জীবনযাত্রা, সোনালি প্রান্তরে, আমাদের জাদুকর, অপিস গ্লোয়িং চেয়ার অনুষ্ঠানগুলো দর্শক প্রিয়তা পেয়েছিল। নাটক, চলচ্চিত্র ও উপস্থাপনা ছাড়াও অপি করিমকে অসংখ্য বিজ্ঞাপনচিত্রে দেখা গিয়েছে।

সূত্র: আরটিভি।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G