বিয়ের আসর থেকে পালালো শারমিন!

প্রকাশঃ সেপ্টেম্বর ১, ২০১৭ সময়ঃ ১০:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪০ অপরাহ্ণ

রুম্পা –আজাদ দুজন দুজনকে ভালোবাসে। এর মধ্যে হঠাৎ রুম্পার বিয়ে ঠিক হয়ে যায়। এ কারণে সে মুহূর্তে আজাদের কিছুই করার থাকে না। দিশেহারা হয়ে পথে পথে ভবঘুরের মতো ঘুরতে থাকে।

এমন এক রাতে দেখা হয়ে যায় কোনো এক নিশিকন্যা নূরজাহানের সাথে। মেয়েটির সাথে কথা বলতে বলতে আজাদের ভেতর একটা মানবিক দৃষ্টিভঙ্গি তৈরি হয়।

এরপর নূরজাহানকে নিয়ে বাসায় ফেরে আজাদ। এরপর দুজনের মাঝে শুরু হয় এক মনস্তাত্ত্বিক যুদ্ধ। এরই মধ্যে রুম্পা বিয়ের আসর থেকে পালিয়ে চলে আসে আজাদের বাসায়। ঠিক তখন মুখোমুখি হয় অপিরিচিতা নূরজাহানের সাথে। এ কারণে রুম্পা ভুল বোঝে আজাদকে। এভাবে শুরু হয় দুজনের টানাপোড়েন। এখানে কে জয়ী হবে, রুম্পা নাকি নূরজাহান?

রুম্পার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী শারমিন আঁখি, আজাদ এবং নূরজাহান চরিত্রে অভিনয় করেছে অপর্ণা ঘোষ। বদরুল আনাম সৌদ এর রচনা ও পরিচালনায় এভাবেই এগিয়ে গেছে ‘প্রহর শেষে’ গল্পটি । এই ঈদ এ নাটকটি প্রচারিত হবে একটি বেসরকারি চ্যানেল এ।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G