সন্তানকে খুনের দায়ে বাবার ফাঁসি

প্রকাশঃ সেপ্টেম্বর ১৩, ২০১৭ সময়ঃ ২:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০০ অপরাহ্ণ

কিশোরগঞ্জের ভৈরবে দুই বছরের মেয়েকে জবাই করে হত্যার দায়ে বাবা আবুল হোসেনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

 প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবীর বুধবার দুপুরে এ রায় দেন।

রায় ঘোষণার সময় মামলার একমাত্র আসামি মো. আবুল হোসেন (২৮) আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর এলাকার মো. নূর আলীর ছেলে আবুল হোসেনের সঙ্গে একই উপজেলার কালিকাপ্রসাদ গাজীর টেক এলাকার কালাচানের মেয়ে সুরাইয়া বেগমের বিয়ে হয় ঘটনার ৩ বছর আগে। পারিবারিক কলহের জের ধরে সুরাইয়া তার দুই বছরের শিশুকন্যা সুমাইয়াকে নিয়ে গাজীরটেক এলাকায় বাবার বাড়িতে চলে যান।

২০১১ সালের ৩ এপ্রিল সকালে আবুল হোসেন গাজীর টেক এলাকায় শ্বশুরবাড়িতে গিয়ে তার শিশুকন্যা সুমাইয়াকে জবাই করে হত্যা করে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী আবুল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওইদিন ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে একই বছরের ১ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে।

রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাড. সৈয়দ মো. শাহজাহান ও আসামি পক্ষে অ্যাড. অশোক সরকার মামলা পরিচালনা করেন।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G