না ফেরার দেশে কন্ঠশিল্পী বাপ্পী

প্রকাশঃ সেপ্টেম্বর ১৩, ২০১৭ সময়ঃ ৫:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১১ অপরাহ্ণ

চ্যানেল আই তারকা কণ্ঠশিল্পী এম এইচ বাপ্পী আর নেই। রংপুর নগরীর মাহিগঞ্জ পশ্চিম খাসবাগে নানা বাড়িতে ঘুমন্ত অবস্থায় মারা যান এ শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। বাপ্পীর নানি মনোয়ারা বেগম গণমাধ্যমকে এ খবর জানান।

তিনি বলেন, ছোটবেলা থেকেই বাপ্পী আমার কাছে থেকে মানুষ হয়েছে। তার বাবা-মা আলাদা থাকায় আমি বাপ্পীকে আমার কাছে রেখে মানুষ করেছি। বাপ্পীর বাবা কুমিল্লায় আর মা নারায়ণগঞ্জে থাকেন।

সোমবার ভোরে গানের অনুষ্ঠান করে রাত ১টায় বাড়ি ফিরে বাপ্পী। এরপর খাওয়া দাওয়া সেরে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে সে। মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় তিনি বাপ্পীকে ডাকতে থাকেন। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে লোকজনকে ডেকে দরজা ভেঙে দেখেন বাপ্পীর শরীর ঠান্ডা হয়ে গেছে। দ্রুত ডাক্তারকে খবর দেওয়া হলে ডাক্তার এসে জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

ডাক্তার জানিয়েছেন, সম্ভবত হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। চ্যানেল আই মিউজিক প্রিমিয়ার লিগের কণ্ঠশিল্পী বাপ্পী। তিনি চ্যানেল আই’র পালকিসহ বিভিন্ন অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G