দোকান থেকে ফুচকা খেয়ে মৃত্যু

প্রকাশঃ অক্টোবর ১, ২০১৭ সময়ঃ ১:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫১ অপরাহ্ণ

গাজীপুরের শ্রীপুর উপজেলার ফুটপাতের দোকান থেকে ফুচকা খেয়ে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় তাঁর আরো চার বন্ধু অসুস্থ হয়েছেন।

গতকাল শনিবার গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ঐ যুবক মারা যান।

নিহত কিশোর কুমার সাধক (২৩) শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

অসুস্থরা হলেন শ্রীপুরের লক্ষ্মীপুর গ্রামের ননী গোপাল দাস (২২), তুষার দাস (২২), গিধোরিয়া গ্রামের কার্তিক চন্দ্র বড়াই (২৩) ও রাজ চন্দ্র বড়াই (২২)। উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালে নেওয়া হয়েছে।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল সাকিব স্থানীয়দের বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার বিকেলে চার বন্ধুর সঙ্গে কিশোর কুমার স্থানীয় গিধোরিয়া বৈরাগীর এলাকায় পূজা মণ্ডপ দেখতে যান। সেখানে মণ্ডপের পাশে ফুটপাতের একটি ভ্রাম্যমাণ দোকান থেকে ফুচকা কিনে খান। ফুচকা খাওয়ার কিছুক্ষণ পর থেকেই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে সেখান থেকে বাড়িতে যাওয়ার পর থেকেই তাদের বমি ও ডায়রিয়া শুরু হয়। বাসায় চিকিৎসা দেওয়া হলেও তাঁদের অবস্থার কোনো উন্নতি হয়নি।

এসআই আরো জানান, অসুস্থ অবস্থায় ঐ পাঁচজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা কিশোর কুমারকে মৃত ঘোষণা করেন। পরে অপর চারজনকে মহাখালী কলেরা হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই কিশোর কুমার মারা গেছেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G