বিয়ে করলেন সালমা

প্রকাশঃ জানুয়ারি ১৮, ২০১৯ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৬ অপরাহ্ণ

‘ক্লোজআপ ওয়ান তারকা’ খ্যাত সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা আবার বিয়ে করেছেন। সংবাদমাধ্যমের কাছে নিজেই জানান তিনি।

মূলত গত বছরের শেষ দিনে ৩১ ডিসেম্বর পারিবারিকভাবে বিয়ে হয় সালমার ধানমণ্ডির বাসায়।

সালমার নতুন বরের নাম সানাউল্লাহ নূর। তিনি ঢাকা জজকোর্টের আইনজীবী। বর্তমানে তিনি লন্ডনে আছেন, সেখানে বার অ্যাট ল শেষ করে দেশে ফিরবেন শিগগির। তখন বিবাহোত্তর অনুষ্ঠান হবে বলে জানান সালমা।

সালমা বলেন, ‘চার মাস পর দেশে আসবেন সানাউল্লাহ। এরপরই আমাদের বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান করা হবে। আমাদের প্রেমের সম্পর্ক ছিল না। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়।’

সালমার গান তার স্বামী ও শ্বশুরবাড়ির সবাই অনেক পছন্দ করেন বলে জানান তিনি।

এনটিভি আয়োজিত সংগীতের বড় রিয়েলিটি শো ‘ক্লোজআপ : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হন মৌসুমী আক্তার সালমা। এরপর মিডিয়ায় নিজের পাকাপোক্ত জায়গা করে নেন এই শিল্পী।

উল্লেখ্য, ২০১১ সালে রাজনীতিবিদ শিবলী সাদিকের সঙ্গে বিয়ে হয় সালমার। ২০১৬ সালের ২০ নভেম্বর বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। এই সংসারে স্নেহা নামে সালমার ছয় বছরের একটি মেয়ে রয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাহা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G