আজ রাতে ভক্তদের সাথে আড্ডা দেবেন মৌসুমী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। সিমেনা জগতে যার ব্যাপক নামডাক। কেমামত থেকে কেয়ামত ছবির কথা এখনও অনেকে স্মরণ করে থাকে। এরপর কতশত সিনেমার নায়িকা তিনি হয়েছেন; এখনও চালিয়ে যাচ্ছেন অভিনয়। ভক্তদের কাছে তিনি মহা আরাধ্য। এক পলক দেখতে পেলেই যেন অনেককিছু। সেই প্রিয় নায়িকা যখন ভক্তদের সাথে সরাসরি কথা বলতে চান, তুমুল আড্ডায় মেতে উঠতে চান; তখন তারাতো আনন্দে দিশেহারা হওয়ার কথা। সেরকম একটা সুযোগ মিলছে চিত্র নায়িকা মৌসুমী ভক্তদের।
জনপ্রিয় এ চিত্রনায়িকার সঙ্গে মুঠোফোনে কথা বলতে, আড্ডা দিতে ও তাকে কোনও প্রশ্ন করার থাকলে সেটিও জানা যাবে প্রিয় নায়িকার কাছ থেকেই।
আগামী ৩ ফেব্রুয়ারি রাত ৮টায় যেকোনো বাংলালিংক নম্বর থেকে ২২২৮৮ নম্বরে কল করলেই এ অভিনেত্রীর সঙ্গে যে কেউই কথা বলতে পারবেন।
মৌসুমী বলেন, ‘দর্শকদের সঙ্গে গল্প করার জন্য বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট আমাকে দারুণ একটা সুযোগ করে দিয়েছে। আজ ৩ ফেব্রুয়ারি ঠিক রাত ৮টায় আমি থাকছি বাংলালিংক স্টার জোন সার্ভিসে, থাকবো শুধু দর্শকের সঙ্গে আড্ডা দিতে। আমি রেডি আপনারা রেডি তো? আমি থাকবো আপনাদের অপেক্ষায়’।
জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দর্শকের সরাসরি কথা বলার সুযোগ করে দিচ্ছে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।
প্রতিক্ষণ/এডি/অনু






















